শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সেই শিক্ষিকার সন্তান ব্যাংক কর্মকর্তাকে ইউএনও’র সংবর্ধনা

সেই শিক্ষিকার সন্তান ব্যাংক কর্মকর্তাকে ইউএনও’র সংবর্ধনা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে আক্রান্ত মাকে নিয়ে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেল চালিয়ে হাসাপাতালে ভর্তি করে মাকে বাঁচিয়েছেন। সেই ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটু কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার( ২২মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জিয়াউল হাসান টিটু’র মা পেশায় একজন শিক্ষিকা তিনি নলছিটির বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার,ঝালকাঠী প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক কেএম সবুজ,ক্রীড়া সম্পাদক অলোক সাহা,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার,ঢাকা পোস্ট’র ঝালকাঠি প্রতিনিধি মো. ইসমাইল প্রমুখ । শিক্ষিকা রেহেনা বেগম তার অনূভুতি জানাতে গিয়ে বলেন,আমি প্রতিটা বছর বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বলি সবসময় মায়ের দিকে খেয়াল রাখবে। হয়তো সেই উপদেশটা আল্লাহতায়ালা আমার ছেলেদের উপর কবুল করেছেন। উপজেলা চেয়ারম্যান বলেন টিটু যেটা করেছে সেটা সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। এসময় তিনি জিয়াউল হাসান টিটুর বাবার কথা স্মরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একজন মায়ের প্রতি যে তার ভালবাসা সেটা আমাকে সত্যিই অভিভূত করেছে। তাকে সংবর্ধনা দিয়ে আমরা তার মায়ের প্রতি ভালোবাসায় শরিক হতে পেরে আনন্দিত। এসময় জিয়াউল হাসান টিটু বলেন,মায়ের প্রতি আমি যেটা করেছি সেটাই হওয়া উচিত এর ব্যতিক্রম হওয়ার কোন প্রশ্নই আসে না। সংবর্ধনা দেওয়ায় তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগত অতিথিবৃন্দ জিয়াউল হাসান টিটুর হাতে একটি ক্রেস্ট তুলে দেন এবং তার মাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD