বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
টাইগারদের সম্ভাব্য একাদশঃ প্রতিপক্ষ শ্রীলঙ্কা

টাইগারদের সম্ভাব্য একাদশঃ প্রতিপক্ষ শ্রীলঙ্কা

নিউজ ডেস্কঃ

ওয়ানডে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে বাংলাদেশ দল যেন হারের বৃত্তে আটকে যায়। এরপর টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলে দশ ম্যাচেও কোনো জয় নেই। নয়টি হার এবং এক ম্যাচ ড্র। সেই বৃত্ত ভাঙার জন্য আজ মাঠে নামছে বাংলাদেশ দল।

পরিসংখ্যানে লঙ্কানরা এগিয়ে থাকলেও বাস্তবে এগিয়ে বাংলাদেশ দল। কারণ এই সিরিজে শ্রীলঙ্কা তাদের তরুণ দল নিয়ে সফরে এসেছে। অন্যদিকে বাংলাদেশ তাদের সেরা ক্রিকেটারদের নিয়েই মাঠের লড়াইয়ে নামছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে প্রিয় ফরম্যাট ‘ওয়ানডে’। জয়ের জন্য মুখিয়ে তামিম ইকবালের দল। তবে জয় বঞ্চিত শেষের ১০ ম্যাচে বাংলাদেশের সেরা দলকে এক সঙ্গে পায়নি। দলের সেরা তারকা সাকিব আল হাসান ছিলেন না। বিশ্বসেরা অলরাউন্ডার স্কোয়াডে ফেরায় টাইগারদের মনোবলই চাঙ্গা হয়ে গেছে। তা ছাড়া সম্প্রতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করায় ফর্মের তুঙ্গে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD