শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আখাউড়া স্থলবন্দর দিয়ে এক মাসে ১০৭৪ যাত্রী

আখাউড়া স্থলবন্দর দিয়ে এক মাসে ১০৭৪ যাত্রী

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ২৬ এপ্রিল থেকে মঙ্গলবার ২৫ মে পর্যন্ত গত এক মাসে ১০৭৪ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে। সর্বশেষ মঙ্গলবার প্রবেশ করেছে ৩৪ জন। যাত্রীদের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১০৭৪ জন যাত্রীর মধ্যে ২৫৯ জনকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য কুমিল্লা জেলায় প্রেরণ করা হয়েছে। এছাড়া ব্রাক্ষণবাড়িয়ার ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে অবস্থান করছেন ৩১৬ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার হোটেল অবকাশে ২৮ জন, হোটেল তাজে ৩০ জন, হোটেল গ্র্যান্ড মালেকে ২৮ জন, হোটেল আশিক প্লাজায় ৩২ জন, হোটেল তিতাস ভিউতে ৪৬ জন , হোটেল নিউ ইন্টারন্যাশনালে ২ জন, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৬ জন, আখাউড়ার হোটেল নাইন স্টারে ২০ জন, হোটেল রজনীগন্ধায় ২৩ জন অবস্থান করছেন। ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে ৪৫৩ জন যাত্রীকে অবমুক্ত করা হয়। মঙ্গলবার ৪৯ জনকে অবমুক্ত করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম জানান, ভারতফেরত যাত্রীদের বিষয়ে সরকারি যে নির্দেশনা দেয়া আছে সেগুলো কঠোরভাবে মানা হচ্ছে। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্বও দেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD