শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতে ইয়াস তাণ্ডবে গৃহহীন ৫০ হাজার মানুষ

ভারতে ইয়াস তাণ্ডবে গৃহহীন ৫০ হাজার মানুষ

রাজশ্রী, কলকাতা।।

ভারতের ওড়িশা রাজ্যের উত্তর উপকূলে আছড়ে পড়ার পরপরই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। মঙ্গলবার রাতে শক্তিশালী থেকে অতি-শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত গিয়েছিল সেটি। কিন্তু বুধবার দুপুরে স্থলভাগে পৌঁছেই শক্তি হারাতে শুরু করে ঝড়টি।

রয়টার্স জানিয়েছে, ইয়াস তাণ্ডবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘর হারিয়েছে অন্তত ৫০ হাজার মানুষ। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সহস্রাধিক গ্রাম।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের সীমান্তবর্তী শহর দীঘায় ঝড়ের সময় সাগরে ভেসে গেছেন এক ব্যক্তি। রাজ্যের নিচু এলাকাগুলোতে অন্তত তিন লাখ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগর থেকে উঠে আসা লোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত।

তিনি আরো জানান, ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা ও উত্তর চব্বিশ পরগণা জেলায় শিগগিরই পরিদর্শনে যাবেন তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী বঙ্কিম হাজরার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঝড়ের সময় কেবল এ রাজ্যেই ১১শ গ্রাম জলোচ্ছ্বাস প্লাবিত হয়েছে। প্রবল ঢেউয়ের তোড়ে অন্তত ১০০ জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD