শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাসানচরে যাচ্ছেন জাতিসংঘের দুই প্রতিনিধি

ভাসানচরে যাচ্ছেন জাতিসংঘের দুই প্রতিনিধি

নিউজ ডেস্কঃ
জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর দুই সহকারী হাইকমিশনার সোমবার ভাসানচরে যাচ্ছেন।

প্রথমবারের মতো বাংলাদেশে আসা জাতিসংঘের ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা কক্সবাজার থেকে সরিয়ে নেওয়া রোহিঙ্গারা ভাসানচরে গিয়ে কেমন আছেন তা দেখবেন। জানা-বোঝার চেষ্টা করবেন নোয়াখালীর ওই চরটিতে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের নেওয়া প্রকল্পটি কেমন। ভাসানচরে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার পর জাতিসংঘের কোনো সংস্থার সদর দপ্তরের প্রতিনিধিদের এটাই প্রথম সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ রোববার জানিয়েছেন, চার দিনের সফরে ইউএনএইচসিআরের কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস রোববার ঢাকায় এসেছেন। খসড়া সূচি অনুযায়ী জাতিসংঘের ওই দুই কর্মকর্তা সোমবার সকালে ভাসানচর যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তাঁরা কক্সবাজারে যাবেন। আগামী মঙ্গলবার দুপুরের পর জাতিসংঘের শরণার্থী সংস্থার দুই সহকারী হাইকমিশনার ঢাকায় ফিরবেন। এরপর বুধবার তাঁরা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করবেন।

ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের যুক্ত হওয়ার প্রক্রিয়া অনেকটা এগিয়ে চলছে। এমন এক সময়ে জাতিসংঘ শরণার্থী সংস্থার দুই সহকারী হাইকমিশনারের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD