শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই

পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই

ফাইল ছবি
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বিজয় স্মরণী থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রোববার (৩০ মে) সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোন ছিনতাই হয় বলে মঙ্গলবার (০১ জুন) দুপুরে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

এম এ মান্নান বলেন, কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। এরপর গাড়িতে থাকা গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। তবে গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, মন্ত্রীর পিএস ছিনতাইয়ে ঘটনায় মামলা করেছেন।

তিনি আরও বলেন, বিজয় স্মরণীতে মন্ত্রীর গাড়ি জ্যামে আটকে ছিলো। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD