শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্প পরিচালক মো. রমজান আলীর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মো. রমজান আলী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল লাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা।

তিনি বলেন, আখাউড়া- লাকসাম রেলপথ নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়া জংশন স্টেশন ও স্টেশনের দক্ষিণ আউটার এলাকার পাকা, সেমিপাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। রেলপথ প্রকল্প বাস্তবায়নে এটি রেলওয়ের একটি নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD