শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
৬ লাখ ৩ হাজার কোটি টাকার বাজেট আজ

৬ লাখ ৩ হাজার কোটি টাকার বাজেট আজ

ফাইল ছবি।।
নিউজ ডেস্কঃ
করোনাভাইরাস মহামারীর মতো সংকটময় মুহূর্তে বিশাল ব্যয়ের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি নিয়ে সরকারের আয় বাড়ানোর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা থাকলেও সেই সীমিত সম্পদ নিয়েই আগামী এক বছরের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। এবারই প্রথম বাজেট ঘাটতি মোট জিডিপির ৬ শতাংশ অতিক্রম করতে যাচ্ছে। তার পরও বিশাল ব্যয়ের লক্ষ্য নিয়ে কৃষক, পেশাজীবী, শ্রমজীবী, দিনমজুর, ব্যবসায়ীসহ সব পক্ষকেই সন্তুষ্ট করতে মরিয়া অর্থমন্ত্রী।

এজন্য করের জাল বিস্তৃত করে এবং নতুন করের বোঝা না চাপিয়ে সাধ ও সাধ্যের সমন্বয় ঘটানোর বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করবেন তিনি। ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। করোনাভাইরাস পরিস্থিতি আমলে নিয়ে এ বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতকে।

এ ছাড়া আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকছে।

করোনাভাইরাস মোকাবিলায় থাকছে বিশেষ বরাদ্দ। ব্যবসা-বাণিজ্য চাঙা করতে করপোরেট করহার কমানো হচ্ছে। আওতা বাড়বে সামাজিক নিরাপত্তা কর্মসূচির। বিভিন্ন খাতে চলমান কর অবকাশের মেয়াদ ও আওতা বাড়ানো হচ্ছে।

গতকাল অর্থমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বাজেটে প্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD