শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

নোয়াখালীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে কিশোরী শ্যালিকাকে (১৩) ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত দুলাভাইকে আটক করেছে।

শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে।

আটককৃত, মো.রুবেল হোসেন (২৭)। খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষক রুবেল নির্যাতিত কিশোরীর বাড়ির ভিতরের দূরসম্পর্কের দুলাভাই হয়। গত তিন বছর যাবত বাড়ীর পাশে শ্বশুর বাড়ি ঘর জামাই হিসেবে বসবাস করছে সে। শুক্রবার দুপুরে লম্পট রুবেল কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ীরে লোকজন এগিয়ে আসলে রুবেল পালিয়ে যায়। পরে কিশোরীর পরিবারের লোকজন ঘটনাটি খিলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুক্রবার বিকেলের দিকে ধর্ষক রুবেলকে আটক করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ধর্ষণের অভিযোগ পেয়ে তাকে আটক এ করে এবং নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD