শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় অবৈধভাবে ধান সংগ্রহ করা ২৩০ বস্তা ধান সহ আটক দুই, ট্রাক জব্দ বিশেষ ক্ষমতা আইনে মামলা

কসবায় অবৈধভাবে ধান সংগ্রহ করা ২৩০ বস্তা ধান সহ আটক দুই, ট্রাক জব্দ বিশেষ ক্ষমতা আইনে মামলা

আবুল খায়ের স্বপন।। কসবা, ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাঠেরপুল খাদ্য গোদামে অবৈধভাবে অন্য জেলা থেকে ধান সংগ্রহ করার সময় আজ শনিবার দুপুরে স্থানীয় লোকজনদের সহযোগীতায় ২৩০ বস্তা ধান ও একটি বড় ট্রাক জব্দ করেন কসবা উপজেলা প্রশাসন। এ সময় পুলিশ কুটি কাঠেরপুল খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) দেলোয়ার হোসেন ও ট্রাক চালক সৈকত (২২) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জল মিয়া বাদী হয়ে ৫ জুন শনিবার কসবা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
উপজেলা প্রশাসন, পুলিশ, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় এ বছর এক হাজার ৮৫৩ মেট্রিক টন ধান সংগ্রহ করার কথা রয়েছে। ধান সংগ্রহের নিয়ম অনুযায়ী উপজেলা প্রত্যেক ইউনিয়ন থেকে অনলাইন লটারীর মাধ্যমে কৃষকের তালিকা তৈরী করা হয়েছে। ওই কৃষকদের কাছ থেকে এ বছর এক হাজার ৮০ টাকা দরে প্রতি মণ ধান ক্রয় করবে সরকার।
কসবার কুটি কাঠেরপুল খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. দেলোয়ার হোসেন কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ না করে কিশোরগঞ্জের ভৈরব থেকে ধান কিনেছেন। আজ শনিবার দুপুরে কুটি কাঠেরপুল খাদ্য গোদামে বড় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৬১৩৪) দিয়ে ২৩০ বস্তা ধান নিয়ে আসলে শ্রমিকরা ট্রাক থেকে খাদ্য গোদামে ৭৫ বস্তা ধান সংরক্ষণ করে। এ সময় স্থানীয় লোকজনের কাছে ঘটনাটি ধরা পড়ে। খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। তিনি ট্রাকটিতে থাকা আরো ১৫৫ বস্তা ধানসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. দেলোয়ার হোসেন ও ট্রাক চালক আশুগঞ্জের চরচারতলা এলাকার সৈকত মিয়াকে আটক করেছে। আটককৃতরা থানা হাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, লটারীর মাধ্যমে নির্ধারণ করা কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করার নিয়ম রয়েছে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় ধান সংগ্রহ করা যাবে না। আইনের ব্যতয় ঘটিয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে আনা একটি বড় ট্রাক ২৩০ বস্তা ধান কসবার কাঠেরপুল খাদ্য গোদামে নামানোর সময় স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেন। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় খাদ্য গোদামের ভারপ্রাপ্ত (ওসিএলএসডি) ও, ট্রাক চালককে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় সরকারী কোন কর্মকতা জরিত থাকলে তাদেকে আইনের আওতায় আনা হবে বলে জানান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, অবৈধভাবে ধান সংগ্রহ করায় খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্ত ও চালকসহ বেশ কয়েজনকে আসামী করে কসবার কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জল মিয়া বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD