বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভায় পুলিশি বাঁধা

তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভায় পুলিশি বাঁধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গণ জমায়েত নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে পণ্ড হয়ে গেল মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ।
বুধবার সকাল ১১ টায় মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, সদর উপজেলার চাপুইর গ্রামে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বাসভবনের সামনে খোলা জায়গায় নিজ সাংগঠনিক প্রতিষ্ঠান ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’ মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভার আয়োজন করে।

এ সময় সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে একটি দল সভা বন্ধ করে দেয়। সভায় প্রধান অতিথি হিসেবে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকার কথা থাকলেও সভাটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি আসেননি।

মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, ‘আমাদের এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদক বিরোধী সভা করা খুবই প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদেরকে সচেতন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভার আয়োজন করেছিলাম।’

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমরা ছোট পরিসরে সভার আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবে।’

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়া এ রকম সভার আয়োজন করা বেআইনি। তাছাড়া করোনা পরিস্থিতির গণ জমায়েত নিষিদ্ধ হওয়ায় এ সভা বন্ধ করে দেয়া হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD