শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কিছুটা কমেছে। এক দিনে আরও ৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ লোকের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (৬ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ৩৬ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ হাজার ১৩ জন। এর আগের দিন মারা যান ১০ হাজার ২৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৪৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ১৬ হাজার ৭৮৩ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৫৬২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৪৪১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ৪ হাজার ৩৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪৯১ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৯ লাখ ৭ হাজার ৪২৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৬২৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৯০ হাজার ৫০০ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৪ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৭৬ হাজার ৬১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD