শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পুরো দেশে হচ্ছে ইন্টারনেটের এক রেট, ৫০০ টাকায় চলবে মাস

পুরো দেশে হচ্ছে ইন্টারনেটের এক রেট, ৫০০ টাকায় চলবে মাস

নিউজ ডেস্কঃ

করোনার সময়ে বাংলাদেশে ইন্টারনেটের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে পড়াশোনা, ঘরে বসে অফিসের কাজ করার জন্য ইন্টারনেটের চাহিদা বাড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ‘এক দেশ, এক রেট’ এই নামে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এই সেবা চালু হলে রাজধানী ঢাকাসহ পুরোদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম হবে। এতে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে। আজ রবিবার এক অনুষ্ঠানে এসব প্যাকেজের দামের বিষয়ে জানাবে বিটিআরসি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

তিন প্যাকেজের দামের বিষয়ে বিশ্বস্ত একটি সূত্র জানায়, মাসে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হতে পারে প্রথম প্যাকেজে। এর গতি হতে পারে ৫ এমবিপিএস। আর দ্বিতীয় প্যাকেজে মাসিক ৮০০ টাকা, গতি ১০ এমবিপিএস থাকতে পারে। তৃতীয় প্যাকেজের দাম মাসে ১ হাজার ২০০ টাকার মধ্যে থাকতে পারে। গতি ২০ এমবিপিএস হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD