শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
একটি মোটরসাইকেল খোজতে গিয়ে চুরির হওয়া ১১ মোটরসাইকেল উদ্ধার

একটি মোটরসাইকেল খোজতে গিয়ে চুরির হওয়া ১১ মোটরসাইকেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে ১১টি মোটরসাইকেল উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা। আটকরা হলেন- মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), কাউসার মিয়া (৫০), হোসেন মিয়া (৪০) ও নুরুল আমিন চৌধুরী (২৯)। এদের মধ্যে নাছির মোটরসাইকেল চোর চক্রের ‘মূল হোতা’ বলে জানিয়েছে পুলিশ। আটকদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
সদর থানা পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি তাঁর মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ দেন থানায়। এরপর পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধারে কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (০৫ জুন) থেকে আজ রোববার (০৬ জুন) ভোর পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচ চক্রের ‘মূল হোতাসহ’ ৯ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও চোরাই মোটরসাইকেল বেচাকেনার নগদ দুই লাখ ৭০ হাজার টাকাও জব্দ করা হয় আটকদের কাছ থেকে।
অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘মূলত একটি মোটরসাইকেল চুরির অভিযোগ তদন্ত করতে গিয়েই আমরা ১১টি মোটরসাইকেল উদ্ধার করেছি। চোর চক্রের মূল হোতা নাছিরের কাছ থেকেই ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD