শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: অভিযুক্ত হেফাজত নেতা সাজিদুর মোবারক কেন্দ্রীয় কমিটিত

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: অভিযুক্ত হেফাজত নেতা সাজিদুর মোবারক কেন্দ্রীয় কমিটিত

আবুল খায়ের স্বপন।।

গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাণ্ডব চালিয়ে বহু কোটি টাকার সরকারি-বেসরকারি সম্পত্তি বিনষ্টকারী হিসেবে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত দুই নেতা– মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন।

গতকাল সোমবার ঢাকায় হেফাজতে ইসলামের ৩৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে একই পদে পুনর্বহাল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহকে কেন্দ্রীয় কমিটিতে প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে।

মাওলানা সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও মুফতি মোবারক উল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত শহরের কান্দিপাড়া এলাকার আল জামিয়া আল ইসলামিয়া আল ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

এ দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের জেলা শাখার নেতাকর্মীসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই দুই হেফাজত নেতাকে ২৮ মার্চের পর থেকেই গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনায় দেশব্যাপী সমালোচনার পরিপ্রেক্ষিতে সাজিদুর ও মোবারক উল্লাহ অনেকটা ‘আত্মগোপনে’ রয়েছেন। তবে গত সোমবার সকাল ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনে হেফাজতের ৩৮ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় মাওলানা সাজিদুর রহমানকে সামনের সারিতে দেখা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এই দুই হেফাজত নেতাসহ আরও ১৪ জনের বিরুদ্ধে গত ১ মে সাইবার অপরাধের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার দায়ের করেছেন। যদিও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এজাহারটিকে সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD