শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

ছবি: সংগৃহীত
বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ (বৃহস্পতিবার)। তবে গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা বলছে, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ৫৫ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৪১ মিনিট ৫৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে।

যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কানাডার হাডসন সাগর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। সর্বোচ্চ গ্রহণ হবে গ্রিনল্যান্ডের আবনানাটা থেকে দক্ষিণপূর্ব দিকে হান্স আইল্যান্ডে।

রাশিয়ার মাগদান ওব্লাস্ট শহর থেকে উত্তর-পশ্চিম দিকে বেরিং সাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। গ্রহণ শেষ হবে চীনের ইজহু শহরে বলেও জানিয়েছে জলবায়ু মহাশাখা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD