বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নাটোরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নাটোরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নিউজ ডেক্সঃ

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। লালপুর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে বড় ভাইকে আটক করেছে।
লালপুর থানা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর-২০২০) সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মৃত আহম্মেদ আলীর বড় ছেলে দুলাল ও মেজ ছেলে রাজ্জাকের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরে বেলা ১১ টার দিকে কাশিমপুর বাজার এলাকায় মেজ ভাই রাজ্জাকের পক্ষে কথা বলায় ছোট ভাই নিজামের উপর বড় ভাই দুলাল চড়াও হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই দুলাল (৫০) ইট দিয়ে ছোট ভাই নিজাম (৩৫) কে মাথার বাম পাশে আঘাত করে। ইটের আঘাতে নিজাম মাটিতে ঢলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে যাওয়ার পথে নিজাম মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে লালপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে বড় ভাই দুলাল কে আটক করেন।
লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে বড় ভাই দুলালের ইটের আঘাতে ছোট ভাই নিজাম মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে বড় ভাই দুলাল কে আটক করা হয়েছে। এ ঘটানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD