শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিল ইসরায়েল

আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিল ইসরায়েল

নিউজ ডেস্কঃ

আল জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। আগামী ১৫ দিন শেখ জাররাহতে বুদেইরি যেতে পারবেন না এমন শর্তে তাকে মুক্তি দেয় ইসরায়েলি পুলিশ। ৫ জুন আল জাজিরা এ প্রতিবেদন প্রকাশ করেছে।

গিভারা বুদেইরি ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত রয়েছেন। তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও তার সঙ্গে ছিল।
পূর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার সময় গিভারা বুদেইরিকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ। বুদেইরিকে গ্রেফতারের পর ইসরায়েলি পুলিশ আল জাজিরার ক্যামেরামান নাবিল মাজ্জাভির সরঞ্জামও ধ্বংস করে।

গিভারা বুদেইরি বলেন, “তারা সবদিক থেকে আমাকে ঘিরে ফেলে। আমি জানি না কেন। তারা আমাকে লাথি মারতে মারতে দেয়ালের দিকে নিয়ে যায়। তারা গাড়ির ভেতর আমাকে খুব বাজে ভাবে লাথি মারে… সবদিক থেকে তারা আমাকে লাথি মারতে থাকে।”

ফিলিস্তিনিরা ‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালনের প্রতিবেদন করছিলেন বুদেইরি। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখলকে উল্লেখ করতে ‘নাকসা’ শব্দটি ব্যবহার করে ফিলিস্তিনিরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD