বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াকসহ অপহরণ মামলায় আসামীর পলায়ন

পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াকসহ অপহরণ মামলায় আসামীর পলায়ন

নোয়াখালীর প্রতিনিধি-

নোয়াখালীর বেগমগঞ্জে গ্রেপ্তার গ্রেপ্তারের পর অপহরন মামলার ১আসামী হাত কড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই আসামীর পলায়নের দুইদিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রোববার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অবহত রেখেছে। এ ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

জানা যায়, বেগমগঞ্জ উপজেলার আলইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভব ভদ্রি গ্রামের বাসিন্দা ওই ইউনিয়ন এলাকার শীর্ষ সন্ত্রাসী বাবু একটি অপহরন মামলার আসামী। শুক্রবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ এস আই) জাহাঙ্গিরের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ত্রাসী বাবুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাত কড়া পড়ায়।

এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ আসামীকে নিয়ে ভব ভদ্রি গ্রামের একটি দোকানে বসে কথা বলছিলো। ওই সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া সহ বাবু পালিয়ে যায়। এর পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুইদিনে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মো: শাহাজাহান (৬৫) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবু এই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, ছিনতাই ও অপহরন সহ ১৫-২০টি মামলা রয়েছে। সে একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল। পুলিশ তাকে গ্রেপ্তারের পরপরই থানাই নিয়ে আসা উচিত ছিল। সেটা না করে কালক্ষেপন করাই আসামী পালিয়ে যেতে সুযোগ পেয়েছে।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মো.জাহাঙ্গির আলম বলেন, তাকে গ্রেপ্তারের পরপরই হাত কড়া পড়ানো হয়েছে। কোন এক সুযোগে সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তারের পর অসর্তকতাবসত ওই সন্ত্রাসী হাতকড়া সহ পালিয়ে যায়।

এ ঘটনার পর তিনি সহ একাধিক পুলিশের টিম তাকে ধরতে ও হাতকড়া উদ্ধার করতে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার একটি মামলা দায়ের হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD