শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভাসানচর থেকে পালিয়ে বউয়ের কাছে যাওয়ার পথে রোহিঙ্গা যুবক আটক

ভাসানচর থেকে পালিয়ে বউয়ের কাছে যাওয়ার পথে রোহিঙ্গা যুবক আটক

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ফের এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

আটককৃত, মো.ইলিয়াছ (৩০) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনর ছেলে। সে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৭৯নং ক্লাস্টারের ৩নং রুমে বসবাস করে।

বুধবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বোয়ালখালী ঘাট থেকে আটক করা হয়।

চরজব্বার থানা সূত্রে জানা যায়, ইলিয়াছ দ্ইু বিয়ে করে। তার এক বউ ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। আরেক বউ কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। বুধবার ভোরে ১০হাজার টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে সে দালালের মাধ্যমে মাছ ধরার নৌকা করে কক্সবাজারের কুতুপালংয়ের উদ্দেশ্যে রওয়ানা করে। দাদাল তাকে দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে ছিটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে বৈদিশিক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হবে। রোহিঙ্গা নাগরিক পাচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD