শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
না ফেরার দেশে চলে গেলেন ধামইরহাটের উমার ইউপি চেয়ারম্যান

না ফেরার দেশে চলে গেলেন ধামইরহাটের উমার ইউপি চেয়ারম্যান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটের উমার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান আর নেই, ইন্নালিল্লাহে.রাজেউন। এই খবরে সদর ইউনিয়ন সহ তার নিজ এলাকায় চলছে যেন শোকের মাতম।
ইউপি সদস্য আব্দুস সালাম ও আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার জানান, উপজেলার চকইলাম (দূর্গাপুর) গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে উমার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (৫৮) অসুস্থ অবস্থায় ৮ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের পরামর্শ মোতাবেক ২য় বার পরীক্ষায় তার করোনার রিপোর্টও নেগেটিভ আসে। কিন্তু তার হার্ড ও ফুসফুসে সমস্যা বৃদ্ধি হতেই থাকে। সর্বশেষ ১৭ জুনু দুপুর অনুমান আড়াইটার দিকে রামেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের ভাই এমরান হোসেন জানান, সর্বোচ্চ চিকিৎসা সেবার চেষ্টা করেও না ফেরার দেশেই আমার ভাই চলে গেছেন, ১৮ জুন সকাল ১০ টায় ভাঙ্গাদিঘী ঈদগাহ মাঠে মৃতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়সহ আওয়ামীলীগ, জাতীয়তাবাদীদল বিএনপি,জাতীয়পার্টিসহ সর্বস্তরের জনগণ শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD