বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সুবর্ণচরে বসত ঘরের সামনে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

সুবর্ণচরে বসত ঘরের সামনে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচরে বসত ঘরের সামনে গাঁজা চাষ করায় পুলিশ এক যুবকে আটক করেছে।

আটককৃত, শেখ ফরিদ বিষু (৩৫) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্রের আবদুল মালেকের ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে তাকে উপজেলার চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্র থেকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, সে আশ্রয়ণ কেন্দ্রের বসত ঘরের সামেন গাঁজা চাষ করে আসছে। চাষকৃত গাঁজা এলাকায় ক্রয়-বিক্রয় করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলেদিচ্ছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানার পুলিশ অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ গাঁজাচাষী বিষুকে গ্রেফতার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD