সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাত থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল বন্ধ

রাত থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল বন্ধ

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকার সঙ্গে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন সন্ধ্যায় রেলমন্ত্রী নূরুল ইসলাম আগামী নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (২২ জুন) রাত ১২টা থেকে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হবে। রেলের পশ্চিমাঞ্চল অর্থাৎ দেশের উত্তরাঞ্চলে কোনো ট্রেনই চলবে না। তবে সিলেট ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

এর আগে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করা হয়। মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত ওই সাত জেলায় এই বিধিনিষেধ (লকডাউন) কার্যকর হয়েছে।

এদিকে করোনা পরিস্থিতি বিস্তাররোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধ কার্যকর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD