শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ডিসেম্বরের মধ্যে আসছে ১০ কোটি ডোজ টিকা

ডিসেম্বরের মধ্যে আসছে ১০ কোটি ডোজ টিকা

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

এ বছরের মধ্যে বিভিন্ন সূত্র থেকে ১০ কোটি ডোজ করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমকে সেব্রিনা ফ্লোরা আরো জানান, স্থানীয়ভাবে টিকা উৎপাদনের বিষয়টিও সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি পরিচালিত কোভ্যাক্স সুবিধার আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় এই টিকা কেনা হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের দরিদ্র দেশগুলোকে পাঁচ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। বাংলাদেশও এই তালিকায় রয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন টিকা প্রাপ্তি নিয়ে মোটেও আশাবাদী নন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় বড় পণ্ডিতরা টিকার বিষয়ে কত কী বলছে। আদৌতে তারা মুলা দেখাচ্ছে। এ নিয়ে শুধু গল্পই শুনছি। দেয়ার কোনো আগ্রহ দেখছি না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD