শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আসন্ন সিরিজের তিন ফরম্যাটে টাইগার দল ঘোষণা

আসন্ন সিরিজের তিন ফরম্যাটে টাইগার দল ঘোষণা

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ
ওয়ানডে সুপার লিগের সিরিজ আর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের সফরের কথা আছে বাংলাদেশের। এর আগে আজ ঘোষিত হলো তিন ফরম্যাটেরই দল। সাকিব আল হাসান আছেন সব ফরম্যাটেই। আর মুশফিকুর রহিম বিশ্রাম পেয়েছেন টি টোয়েন্টি সিরিজ থেকে।

ঘোষিত দলে তিন ফরম্যাটেই সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি দলে নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারি।

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই দলে আছেন সাকিব। একইভাবে সব ফরম্যাটে দলে রয়েছেন নুরুল হাসান সোহান। সফরের ঘোষিত দলে একমাত্র নতুন মুখ শামীম হোসেন। ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার রয়েছেন শুধু টি-টোয়েন্টি দলে। মুস্তাফিজুর রহমান আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টেস্ট খেলবে একটি, এরপর তিনটি করে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৭-১১ জুলাই একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। এরপর শুরুর ওয়ানডে সিরিজের লড়াই। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডেগুলো খেলবে বাংলাদেশ। ২৩ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেদিন সিরিজের প্রথম ম্যাচ খেলে ২৫ ও ২৭ সিরিজের বাকি দুই ম্যাচে খেলবে দুই দল।

টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ওয়ানডে দল

তামিম ইকবাল খান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD