শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ১৮জন ছিনতাইকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ১৮জন ছিনতাইকারী আটক

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ১৮জন ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশেরর দাবি, আটককৃতরা সবাই ছিনতাইকারী, কিশোর গ্যাং ও চিহ্নিত অপরাধী। বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

আটককৃতরা হলেন, জেলা শহরের পশ্চিম মেড্ডার পাভেল (২৪), ঘাটুরার রুবেল (১৮) ও আপেল(৩২), আখাউড়ার দূর্গাপুরের বাপ্পি আহমেদ (২২) ও রাসেল (১৯), মধ্যপাড়া জুবলী রোডের হৃদয় (২০) ও মানিক (২০), পাইকপাড়ার জুয়েল (২৮), মালিহাতার জসিম ওরফে সোহাস (২০), শিমরাইলকান্দি হাজি বাড়ির হৃদয় মিয়া (২০), জুয়েল (৩৩) ও সাকিব (২০), ভাদুঘরের রাজু আসলাম (২০), কাজিপাড়ার সানি (২৪) ও রাকিব (২০), ঘাটুরার শামীম (২২), পূর্ব মেড্ডার ইউসুফ (২৪) ও পুনিয়াউটের লিগানি (২৩)।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার জানান, মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটককৃত সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় জেলা জামে মসজিদের ইমাম মাওলানা সিগবাতুল্লাহ নুর ছিনতাইয়ের শিকার হয়। একই ভাবে কলেজপাড়ায় কলেজ ছাত্র কিশোর গ্যাংয়ের নির্যাতন ও ছিনতাইয়ের শিকার, লাখী বাজারে বেশ কয়েকটা তালা ভেঙ্গে ডাকাতির চেষ্টাসহ বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছিল। এসব অপরাধের প্রেক্ষিতে অনেক দিন পর এক সাথে একদিনে ১৮ জন ছিনতাইকারী আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD