শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের চর ওয়াপদা ইউনিয়নে মুজিববর্ষের ঘরে উঠার আগেই হোসনে আরা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মুজিব বর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে হস্তান্তরকৃত গৃহহীন ও ভূমিহীন সুবিধাভোগীদের একজন ছিলেন।

গতকাল শুক্রবার রাতে চর ওয়াপদা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি চর ওয়াপদা ইউনিয়নের সিরাজ মিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো.কামাল উদ্দিন জানান,তিনি সন্ধ্যা বেলায় বাড়ির বাহিরে থেকে গরু ছাগল ঘরে এনে গোয়াল ঘরে রেখে ঘরের পাশে এসে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। পরের তার আট বছরের ছেলে তার মাকে পড়ে থাকতে দেখে আশে পাশের লোকজনকে ডাকলে তারা তাকে উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য,ওই নারীর শরীরের কোন ধরনের আঘাতের চিহৃ নেই। মাটিতে পড়ার কারণে মাথার পেছনে একটি থেতলানো দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা যান। কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, কোন অভিযোগকারী না থাকায় লাশ দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD