শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন ডেকোরেটর ব্যবসায়ী

কসবায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন ডেকোরেটর ব্যবসায়ী

আনোয়ার হোসেন উজ্জল, কসবা প্রতিনিধি।।

কসবায় পাওনা টাকা চাইতে গিয়ে ঋণ গ্রহিতার কিল ঘুসিতে প্রাণ হারালেন ডেকোরেটর ব্যবসায়ী কবির হোসেন ওরফে ছোটন মিয়া ।কসবা থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
অভিযোগ ও নিহতের পরিবার সুত্রে জানা যায় কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের ডেকোরেটর মালিক কবির হোসেন ছোটন মিয়া ‘র নিকট থেকে প্রায় নয় মাস পূর্বে একই গ্রামের পাশবর্তি বাড়ির রিক্সাচালক সেলিম মিয়া তেতাল্লিশ হাজার টাকা হাওলাত নেয়।দীর্ঘদিন টাকা পরিশোধ করবে এই মর্মে পরিশোধ করার অনেক তারিখ দিয়েও সেলিম পরিশোধে ব্যর্থ হয়।পরে সকালে দশ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলো।কবির হোসেন ছোটন মিয়া দশ হাজার টাকা আনতে গেলে রিক্সাচালক সেলিম ও তার স্ত্রী পারভিন আক্তার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে।এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম ও তার স্ত্রী কবির হোসেনকে বুকে ও তলপেটে সজোরে ঘুসি ও লাথি মারতে থাকলে কবির হোসেন অজ্ঞান হয়ে পড়ে।স্থানীয় লোকজন কবির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।কবির হোসেন ৬ সন্তানের জনক।
এঘটনায় নিহতের জেষ্ঠ্য কণ্যা লাভলি আক্তার বাদী সেলিম ও7 তার স্ত্রী পারভিন আক্তারকে আসামী করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করছে।
কসবা থানা অফিসার্স ইনচার্জ মো.লোকমান হোসেন এঘটনার সত্যতা স্বীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD