শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
প্রজ্ঞাপন জারি ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’বিধানের আওতায় সেনাবাহিনী টহল দিবে

প্রজ্ঞাপন জারি ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’বিধানের আওতায় সেনাবাহিনী টহল দিবে

ফাইল ফটো
নিউ ডেস্ক।।
দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় আগামীকাল ১ জুলাই ভোর ৬টা থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প-কারখানা চালু থাকবে। এছাড়া লকডাউন কার্যকরে সশস্ত্র বাহিনী মাঠে থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও। আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় সেনাবাহিনী টহল নিশ্চিত করবে।
তবে সর্বাত্মক লকডাউনে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। এ সময়ে কোনো মুভমেন্ট পাসও দেওয়া হবে না।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সরকার ঘোষিত তিনদিনের সীমিত লকডাউনের আজ শেষ দিন। এ সময়ে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

এর আগে, গত সোমবার সর্বাত্মক লকডাউন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, লকডাউন-শাটডাউন এসব কিছু না কড়া বিধিনিষেধ পালন করা হবে। এবার পুলিশের কোন মুভমেন্ট পাস থাকবে না। একবারে জরুরি সেবা ছাড়া কেউ ঘর হতে বের পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত সব বন্ধ থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD