ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-
বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে একযোগে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন ঘোষনা করেন।
১ জুলাই সকাল ৬ ঘটিকা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলমান থাকবে। গত ৩০ জুন একটি নোটিশে এই জারি প্রকাশ করেছেন মন্ত্রীপরিষদ বিভাগ।
আজ (১ জুলাই) সুবর্ণচর উপজেলায় লকডাউনের প্রথম দিনে হারিছ চৌধুরী বাজার, খাসেরহাট বাজার, থানার মোড়’সহ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।
এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমান।
তিনি উপজেলার ভূমি অফিসের একটি ফেইজবুক আইড়ি থেকে স্ট্যাটাস এর মাধ্যমে লকডাউনের প্রথম দিনের অভিযানের তথ্য প্রকাশ করেন।
স্ট্যাটাস এ লিখেছেন, এসময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ অনুসারে ১ টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী বালি উত্তোলন করায় ১ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ টি মামলায় ২টি আইনে ৬,৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আরো জানান, লকডাউন বাস্তবায়নে সকলকে স্বাস্থ্য বিধি প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো।
Leave a Reply