শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে : রেলপথ মন্ত্রী

২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে : রেলপথ মন্ত্রী

নিডস নিউজ ডেক্সঃ
সিডিউল মতো কাজ অগ্রসর হলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, কক্সবাজার-দোহাজারী রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যেসব অংশে জটিলতা রয়েছে তাও সহসা শেষ করে ক্ষতিপূরণ হস্তান্তর সম্পন্ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

এরপর পুরোদমে কাজ চালিয়ে আগামী ২০২২ সালের জুন মাসেই সম্পন্ন হবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ। শিডিউল মতো কাজ অগ্রসর হলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে এবং সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলপথ মন্ত্রী আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ শেষ হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। যোগাযোগ ব্যবস্থায় আসবে পরিবর্তন। অর্থনৈতিক ক্ষেত্রেও বিপ্লব ঘটবে। পর্যটক বৃদ্ধির পাশাপাশি যাতায়াত সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষও।

সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো: মফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD