বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
জামালপুরে সদর এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার সাতশত টাকা জরিমানা আদায়

জামালপুরে সদর এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার সাতশত টাকা জরিমানা আদায়

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন করে কঠোর লকডাউন এর দ্বিতীয় দিনেও জামালপুর জেলা প্রশাসন জনসাধারণকে সচেতন করতে মাঠ পর্যায়ে জামালপুর সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনায় স্বাস্হ্যবিধি মেনে চলতে ও সরকারের বিধি নিষেধ অমান্য করায় জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে তিনি মোবাইলের কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার সাতশত টাকা জরিমানা করেছেন। শুক্রবার ২ জুন ২০২১ ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের অভিযান পরিচালনা শেষে তিনি জানান,বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা পালন না করায় ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়।
আদালত সূত্রে আরও জানা যায় জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ, নুরুন্দি ও নান্দিনা বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়াও তিনি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ও জনসাধারণকে তিনি স্বাস্হ্যবিধি মানতে সচেতন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD