শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিনা কারণে বাইরে বের হওয়ায় মতিঝিলে আটক ১৫২

বিনা কারণে বাইরে বের হওয়ায় মতিঝিলে আটক ১৫২

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ
দেশে চলমান সাতদিনের লকডাউনের তৃতীয় দিন আজ। কঠোর বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ায় রাজধানীর মতিঝিলে ১৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতিঝিল, পল্টন, রামপুরা, খিলগাঁও, মুগদা ও সবুজবাগ এলাকায় যারা বিনা কারণে বাইরে বের হয়েছেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় শুক্রবার রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও অহেতুক বের হওয়ায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD