শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নাসিরনগর ধরমন্ডলে মাদক ব্যবসায়ীদের ধারালো পলের গাইয়ে দুই র‌্যাব সদস্য আহত

নাসিরনগর ধরমন্ডলে মাদক ব্যবসায়ীদের ধারালো পলের গাইয়ে দুই র‌্যাব সদস্য আহত

মাদক উদ্বার অভিয়ানের সময় মাদক ব্যবসায়ীদের ধারালো পলের গাইয়ে দুই র‌্যাব সদস্য মারাত্বক আহত হয়েছে।ওই ঘটনায় র‌্যাবের ডি,এ,ডি বাদী হয়ে ৯ জনকে আসামী করে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে। এর মাঝে তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২ জুন রাত অনুমান সাড়ে ১২ ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ঠাকুর বাড়িতে। ঘটনার বিবরণে ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,ঘটনার দিন ওই বাড়িতে মাদকের চালান আছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলা করে। র‌্যাব এর উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীর ধারালো পল,লোহার রড,রাম দা নিয়ে র‌্যাব সদস্যদের উপর আক্রমন করে। এ সময় মাদক ব্যবসায়ীদের ধারালোা পলের গাইয়ে র‌্যাবের এ,এস,আই বকুল হোসেন ও নায়েক তৌফিকুল ইসলাম মারাত্বক আহত হয়। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ হান্নান বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে নাসিরনগর থানার মামলা নং-২ দায়ের করে। পরে রাতে অভিযান চালিয়ে ধরমন্ডল গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে আবু মিয়া, মস্তু মিয়ার ছেলে বাহার মিয়া, মতি মিয়ার ছেলে সাত্তার মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় বাকী ৬জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নাসিরনগর থানার অর্ফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে
১০০গ্রাম হিরোইন ও ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD