শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ওই গৃহবধূ আত্মহত্যার জেরে তার স্বজনেরা তাকে হত্যার অভিযোগ তার স্বামীকে মারধর করে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করেছে।

নিহত ফারহানা আক্তার প্রিয়াংকা (২৬) উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের সালা উদ্দিন পরানের মেয়ে।

গতকাল শুক্রবার ( ২জুলাই) বিকেল নিহতের পিতা সালাউদ্দিন পরান বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে সুধারাম থানায় এই মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা ৬নং নোয়াখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চর উরিয়া গ্রাম থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজের বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানায়, প্রিয়াংকার স্বামী আক্তার উদ্দিন শাহীন (৩০) শ্বশুর বাড়ির পাশে একটি ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করত। সে হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার স্ত্রী আত্মহত্যা করলে তার শ্বশুর বাড়ির লোকজন অভিযোগ তুলে তাকে তার স্বামী হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। এই অভিযোগে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা শাহীনকে বেধড়ক মারধর। পর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে নিহতের স্বামীকে উদ্ধার করে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের স্বামী পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পিতা এ ঘটনায় শুক্রবার বিকেলে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধ নারীও শিশু নির্যাতন দমন আইনে লিখিত এজাহার দাখিল করেছে । ওই মামলায় আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD