রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী ভাসানচর থানার হাজতখানা ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামি জঙ্গল থেকে আটক

নোয়াখালী ভাসানচর থানার হাজতখানা ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামি জঙ্গল থেকে আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচর থানার হাজতখানা থেকে মো. সাহেদ নামে পালিয়ে যাওয়া রোহিঙ্গা যুবককে ফের গ্রেফতার করেছে।

শনিবার (৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাসানচরের বেড়িবাঁধ সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ভাসানচরের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন

এর আগে, আগে গত বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৮টার দিকে সাহেদকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার (২ জুলাই) রাত ২টা থেকে ৪টা ১০মিনিটের মধ্যে সে হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। উল্লেখ্য, ভাসানচরে নৌবাহিনীর ওয়্যার হাউজ ভাঙচুরের মামলায় সাহেদকে গ্রেফতার করা হয়েছিল।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD