শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের জন্য ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি

দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের জন্য ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি

নিসড নিউজ ডেক্সঃ

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের ইলিশপ্রিয় বাঙালিদের একটি সুখবর দিয়েছে। তা হলো, এবার ইলিশপ্রিয় বাঙালিদের রসনাবিলাসের জন্য কলকাতাসহ পশ্চিমবঙ্গের জন্য ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি।

এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের নয়টি প্রতিষ্ঠান। প্রতিটি সংস্থাকে ১৫০-১৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

আগামী মঙ্গল ও বুধবারের দিকে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা-২ থেকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ এসব তথ্য দেন।

সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, সামনে দুর্গাপূজা। সেই কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির এই বিশেষ অনুমতি দিয়েছে। বেনাপোল-পেট্রাপোল স্থল সীমান্তপথে ট্রাকযোগে আসবে এ ইলিশ।
২০১২ সালে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে গত বছর পূজার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। তাতে দারুণ খুশি হয়েছিলেন এপার বাংলার ইলিশপ্রিয় বাঙালিরা। এবার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের ভোক্তারা নিশ্চয়ই আরও বেশি খুশি হবেন।

কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে আগামী ২৩ অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ১৪ জুন পশ্চিমবঙ্গে ইলিশ মৌসুম শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সমুদ্রে সেভাবে ইলিশ ধরা পড়ছিল না। সম্প্রতি আবহাওয়া ভালো হওয়ায় পশ্চিমবঙ্গে ইলিশ ধরা পড়ছে। তবে সেই ইলিশ বাংলাদেশের ইলিশের মতো অত স্বাদের নয়। তাই এখনো বাংলাদেশের পদ্মার ইলিশের জন্য এখানকার ইলিশপ্রিয় বাঙালিরা তাকিয়ে থাকেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD