শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৯২ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৭০২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ-৫০জন,সোনাইমুড়ীতে ৮জন,চাটখিল ১৩জন, সেনবাগ-২০জন, কোম্পানীগঞ্জ-৪জন, কবিরহাট ১৯জন।

সোমবার ( ৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, সুবর্ণচরে ৮ জন,বেগমগঞ্জ ২১ জন, সোনাইমুড়ী ১২ জন, চাটখিল ১২ জন, সেনবাগ ১৪ জন, কোম্পানীগঞ্জ ২০ জন, কবিরহাট উপজেলায় ১৪ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৬৯ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ৯৮৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৫ জন ও আইসোলেশনে রয়েছেন ১৭ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD