শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনায় এক দিনে ১৬৪ মৃত্যু ও ৯৯৬৪ শনাক্তের রেকর্ড

করোনায় এক দিনে ১৬৪ মৃত্যু ও ৯৯৬৪ শনাক্তের রেকর্ড

নিউজ ডেস্কঃ

ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৬৪ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৯৬৪ জন। যা দেশের ইতিহাসে একদিনে করোনায় মৃত্যু ও আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, নতুন মৃত্যুসহ এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জন। এছাড়া আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা এখন ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

একদিনে ৩৪ হাজার ২টি নমুনা পরীক্ষার পর আক্রান্ত শনাক্তের এই তথ্য জানা গেছে। বিগত একদিনে আক্রান্তের হার ২৯.৩০ শতাংশ।
এর আগে রোববার দেশে একদিনে করোনায় মারা গিয়েছিল ১৫৩ জন। ওই সময়ে আক্রান্ত শনাক্ত হয় আরও ৮ হাজার ৬৬১ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD