শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় করোনা সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান একদিনে ২৭ জন করোনা আক্রান্ত

কসবায় করোনা সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান একদিনে ২৭ জন করোনা আক্রান্ত

মোঃ আবুল খায়ের স্বপন
ব্রাহ্মণবাড়িয়া কসবায় করোনা সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও প্রত্যন্ত অঞ্চলে সংক্রমন রেড়েই চলছে। করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে সরকারের জারি করা বিধি নিষেধকে উপেক্ষা করে বিনা অজুহাতে স্বাস্থ্য বিধি না মেনে অনেকেই রাস্তা ঘাট ও হাট বাজারে ঘোরাফেরা করছেন। এতে করে প্রতিদিন করোনা সংক্রমন বেড়েই চলছে।
আজ বুধবার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল জানান; গত ০৩ জুলাই ৫৬ জনের নমুনা সংগ্রহ করে তম্নোধ্য ৩১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
আজ বুধবারও ৫২ জনের নমুনা সংগ্রহ করে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদিকে উপজেলা প্রশাসন করোনা সংক্রমন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও হাট বাজারে নিয়মিত টহল দিচ্ছেন এবং লকডাউন অমান্যকারীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে।
আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে সকাল ১১টায় করোনা সংক্রমন প্রতিরোধে করনীয় জরুরী এক সভা করেন। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল, আবাসিক চিকিৎসক ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD