বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সুবর্ণচরে মুজিববর্ষের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সুবর্ণচরে মুজিববর্ষের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর নির্মাণের অনিয়মের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ০৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে ০১নং ওয়ার্ডের প্রতিবন্ধী জসিম উদ্দিন (৩০) এর ভেঙ্গে পড়া ঘরটি সরেজমিনে গিয়ে নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান।

উপকারভোগী জসিম উদ্দিন প্রতিবন্ধী জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উপহার হিসেবে ঘর নির্মাণের তালিকায় আমার নামও লিপিবদ্ধ করেন উপজেলা প্রশাসন।

অদক্ষ ঠিকাদারের মাধ্যমে ঘর নির্মাণের কাজ করায় এই বেহালদশা হয়ে পড়ে। ঘর নির্মাণে পরিমান মতে সিমেন্ট, বালু ব্যবহার না করাই বর্ষার শুরুতে ঘরের পেছনের বেশকিছু অংশ ভেঙ্গে পড়ে। একপর্যায়ে এটি মেরামত করা হয়, ঠিক মেরামতের কিছুদিন পরেই ঘরের ভিবিন্ন অংশে আবার ফাটল ধরে।

উপকারভোগী জসিমের স্ত্রী রানু (২৪) জানান, আমার স্বামী একজন প্রতিবন্ধী, তিনি কোনো কাজ করতে পারেন না। ছোট একটি চায়ের দোকান করে কোনো রকমে সংসার চলে। ঘরে ছোট দুইটা ছেলে মেয়ে রয়েছে, প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে খুব খুশি হয়েছিলাম কিন্তু এ ঘর নির্মাণে যেভাবে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং ঘরে যেভাবে ফাটল ধরেছে এতে এই ঘরে থাকা খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি আরো জানান, যদিও ঘরটি সরকারি ভাবে বরাদ্দ হয়েছে। কিন্তু ঠিকাদার ১৬ ব্যাগ সিমেন্ট লাগবে বলেছে। এর মধ্যে ১০ ব্যাগ ঠিকাদার ব্যবস্থা করবে বাকি ৬ ব্যাগ সিমেন্ট আমাদেরকে দিতে বলেছে। সিমেন্ট দিতে পারিনি বলে ঢিলেঢালা ভাবে কিছু কাজ করেছে বাকি কাজ বন্ধ রয়েছে। এছাড়াও ঘর নির্মাণের সেই তিন থেকে চার জন শ্রমিকদেরকের সকালের নাস্তা ও দুপুরের খানা’সহ টানা একমাস খাওয়াতে হয়েছে।

সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং পরিদর্শনকালে অভিযোগ পাওয়া ঘরগুলো ঠিকাদারের মাধ্যমে পূর্ণনির্মান করার আশ্বাস করেন। এবং যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD