শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী হাতিয়ার ২৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ কালু আটক

নোয়াখালী হাতিয়ার ২৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ কালু আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ২৪টি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ইরাক উদ্দিন কালুকে (৩৮) আটক করেছে পুলিশ।

সে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের ইলিয়াছ মাঝি বাড়ির মাইনুদ্দিন ওরফে মনু মাঝির ছেলে।

শনিবার (১০ জুলাই) ভোররাতে তাকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত কালু উপজেলার চাঞ্চল্যকর রবীন্দ্র হত্যা মামলা এবং সোনাদিয়ার জুবায়ের হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা ও ৫টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অন্যান্য ১৩টি মামলাসহ ২৪ টি মামলার পলাতক আসামি।

সে তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে থাকত এবং হঠাৎ করে প্রকাশ্যে এসে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে আবার আত্মগোপনে চলে যেত। পুলিশ দীর্ঘ থেকে তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছিল। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD