শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অগ্নিকান্ডে দোষীদের কাউকে ছাড় দিব না- স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিকান্ডে দোষীদের কাউকে ছাড় দিব না- স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ

নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক নিহত হওয়া সেজান জুস কারখানাটি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

শনিবার ১০ জুলাই দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের কোনো ছাড় নেই। গাফিলতি বিন্দুমাত্র থাকলেও কারো ছাড় নেই।

মন্ত্রী বলেন, ‘একটা দুর্ঘটনা হয়েছে, একটা হত্যা হয়েছে, অনেকগুলো মানুষ মারা গেছে, মামলাতো হবেই। মামলা হবে তদন্ত হবে, যারা দোষী, যারা সামান্যতম এর সঙ্গে দোষী বা (যাদের) দায়ী করা হবে তাদের বিচার হবে।’

আটকদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আমাদের পুলিশ বাহিনী মনে করে তাদের হয়তো সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই জন্যই তারা আটজনকে আটক করেছে।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে এতোজন লোকের প্রাণহানিতে সারাদেশে স্ববিরতা বিরাজ করছে। প্রথমে দেখলাম তিনজন, পরবর্তীতে ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কিছু জীবিত ব্যক্তিদের উদ্ধার করেছে।’
‘হাসেম ফুড ফ্যাক্টরির কতজন লোক এখানে কাজ করছিল সেটা তদন্তে বের হয়ে আসবে। ডিসি ও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই সব কিছুর পরেই আমরা বলতে পারব এখানে কেন এই ঘটনা ঘটেছে। যাই ঘটুক তা অত্যন্ত হৃদয় বিদারক ও দুঃখজনক। যারা ইন্তেকাল করেছে তাদের রূহের মাগফেরাত কামনা করছি।’

‘যে কয়জন হাসপাতালে জীবিত আছেন আমরা মনে করি তারা সুস্থ হয়ে ফিরে আসবেন। আত্মীয়-স্বজনকে যেন আল্লাহ শোক সহ্য করতে দেন এই কামনা করি। সরকারিভাবে যে সহযোগিতা ডিসি তাৎক্ষণিকভাবে করেছেন…তাদের দুঃখ লাঘবের জন্য যা যা করা দরকার আরও করা হবে।

তদন্তের শেষে আইন অনুযায়ী বিচার হবে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রথম কথা দেখুন আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ, ইউএনও, ডিসি তাৎক্ষণিকভাবে তারা এসেছেন। এসে তারা জীবিত উদ্ধারও করেছেন। তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণ করতে। আমি প্রথমেই বলেছি কারো যদি কোনো ত্রুটি থাকে…নির্মাণ ত্রুটি থাকতে পারে, শ্রমিকদের পরিচালনার ত্রুটি থাকতে পারে, সব কিছুই থাকতে পারে। এইগুলো তদন্তের আগে আমরা কিছুই বলছি না।’মন্ত্রী বলেন, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তের পরই বলা যাবে কার দোষ কতটুকু। কিন্তু তদন্তে কারো নির্মাণ ত্রুটি, শ্রমিক পরিচালনায় ত্রুটি বা কেউ যদি সামান্যতম ভুলও করে থাকে, তবে তাকে ছাড় দেয়া হবে না।
এ সময় শিশুশ্রম নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে সেটি বেড়িয়ে আসলে অবশ্যই বিচার হবে। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD