শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দ্রুতই দেশে আসবে সিনোফার্মের টিকা

দ্রুতই দেশে আসবে সিনোফার্মের টিকা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিনোফার্মের সঙ্গে করা চুক্তি অনুযায়ী বাকি টিকা অতি দ্রুতই পাবে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুকে এক ভিডিও বার্তায় এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী তিন মাসের জন্য আমরা চীনের সঙ্গে চুক্তি করেছি, আমরা সেই টিকাগুলো পাব। আমরা টিকার সরবরাহটা নিশ্চিত করেছি। ইতোমধ্যে প্রায় ৪৫ লাখ টিকা এনেছি। যুক্তরাষ্ট্র ২৫ লাখ দিয়েছে, চীন থেকে পয়সা দিয়ে ২০ লাখ কিনেছি।

সূত্র বলছে, চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে দেড় কোটি ডোজ টিকা কিনছে সরকার। যার মধ্যে ২০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। বাকি টিকা দেশে আনার বিষয়ে সিনোফার্মের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, আগামী তিন মাসের মধ্যে বাকি টিকা বুঝে পাবে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় ১০ লাখ টিকা পাবে উল্লেখ করে ড. মোমেন বলেন, আমরা ইইউ থেকে ১০ লাখ টিকা পাব। সেটা কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা এটা এলে নিতে পারবেন।

জাপান ২৫ লাখের বেশি টিকা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। তিনিও আমাকে টিকা দেবেন বলেছেন। কতগুলো দেবেন সঠিক সংখ্যাটা বলেননি। আশা করি, ২৫ লাখের নিচে না, আরো বেশিও হতে পারে। এগুলো কোভ্যাক্সের আওতায় হবে। এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না।

অস্ট্রেলিয়া থেকেও টিকা আনার বিষয়ে সরকার আলাপ করছে বলেও ভিডিও বার্তায় জানান ড. মোমেন। একই সঙ্গে তিনি জানান, রাশিয়া থেকে টিকা আনার বিষয়ে সরকার চুক্তি চূড়ান্ত করে ফেলেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD