সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রিয়াদের অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত, বিদায় বলছেন আজই

রিয়াদের অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত, বিদায় বলছেন আজই

ছবি: সংগৃহীত
টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের শেষ ইনিংসে ১৫০ রানে অপরাজিত থেকে ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দেওয়া রিয়াদ টেস্টকে বিদায় বলছেন স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার চলমান হারারে টেস্ট দিয়েই।

হারারে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর আগে রিয়াদকে গার্ড অইব অনার দেন সতীর্থরা। মাঠে প্রবেশের আগে ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়ান, তাদের মাঝখান দিয়ে সবার আগে মাঠে প্রবেশ করেন রিয়াদ।

৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ওয়ানডে দলেও তিনি নিয়মিত সদস্য। তবে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর এই দলে ব্রাত্য হয়ে পড়েন। এরপর টেস্ট দলে রিয়াদকে অন্তর্ভুক্তির বিষয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়। জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও ছিলেন না রিয়াদ। মূল দল ঘোষণার ২ দিন পর অন্তর্ভুক্ত করা হয় রিয়াদকে।

হারারে টেস্টে একাদশে সুযোগ পেয়ে রিয়াদই হয়ে ওঠেন ব্যাটিং অর্ডারের ত্রাতা। টস জিতে ব্যাট করতে নেমে দল পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ৮ নম্বরে ব্যাট করতে নেমে রিয়াদ খেলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। তাসকিন আহমেদের সাথে ১৯১ রানের রেকর্ড গড়েন ৯ম উইকেটে, যা দলকে এনে দেয় ৪৬৮ রানের পুঁজি।

এই ইনিংস দিয়ে নিজেকে নতুন করে প্রমাণ করেছিলেন রিয়াদ। তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল না, সেই বার্তাই যেন দিয়েছে তার ব্যাট। তবে রাজসিক প্রত্যাবর্তনের পরপরই রিয়াদ নিলেন অবসরের সিদ্ধান্ত। অবসরের আগে ৫০টি টেস্টে মাঠে নামা হয়েছে রিয়াদের, আছে ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামা হয়নি তার। তাই ১৫০ রানে অপরাজিত থেকেই শেষ করলেন টেস্ট ক্যারিয়ার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD