শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী ভাসানচর থেকে পালাতে গিয়ে সাগরে ধরা, ২ দালালসহ ৫ রোহিঙ্গা শ্রীঘরে

নোয়াখালী ভাসানচর থেকে পালাতে গিয়ে সাগরে ধরা, ২ দালালসহ ৫ রোহিঙ্গা শ্রীঘরে

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ২ দালালসহ ৫ রোহিঙ্গাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১১ জুলাই) দুপুরে আটকৃকতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে কোস্টগার্ড পূর্বজোনের চট্রগ্রামের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ।

আটকৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নং ক্লাস্টারের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৬৩ নং ক্লাস্টারের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্ললাহ (৩১), ৫৬ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ২৮ নম্বর ক্লাস্টারের রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮) ও ৪৭ নম্বর ক্লাস্টারের রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮)। নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই উপজেলার সমিরহাটের আদর্শ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিন (২৮) ।

কোস্টগার্ড পূর্বজোন সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভাসানচরের উত্তর পূর্ব কোণে তিন নং ল্যান্ডিং পয়েন্টের কাছে একটি কাঠের বোট দেখতে পেলে টহল দলটি সে দিকে অগ্রসর হয়। কোস্টগার্ডের টহল বোট দেখে দালাল চক্র পলানোর চেষ্টা করলে টহল দল প্রথমে দুই দালালকে নৌকাসহ আটক করে। পরবর্তীতে তাদের ভাষ্যমতে ভাসানচর পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে রাত ৮টার দিকে আরেকটি নৌকা থেকে ৫ রোহিঙ্গাকে আটক করে।
কোস্টগার্ড পূর্বজোন চট্রগ্রামের স্টেশন কমান্ডার লে.আব্দুর রউফ এ সব তথ্য নিশ্চিত করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড পূর্বজোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD