সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এবার টিকা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

এবার টিকা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

নিউজ ডেস্ক।।
দেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। প্রতিনিত ভাঙছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এরকম এক প্রতিকূল পরিস্থিতিতে করোনা টিকা নিয়ে বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবরের কথা লিখেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতোমধ্যে দুই দশমিক পাঁচ মিলিয়ন পেয়েছি) মডার্নার টিকা পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে।

তিনি আরো লিখেন, জাপানিজরা দুই দশমিক পাঁচ মিলিয়নের পরিবর্তে দুই দশমিক নয় মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।

ড. মোমেন লিখেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী ১৫ তারিখে তাসখন্দে আমার সাক্ষাৎ হবে। চীন সরকার এক মিলিয়ন সিনোফার্মের টিকা উপহার হিসেবে দেবে।

তিনি লিখেন, ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD