শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে এক শিশুকে ধর্ষণ আরেক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২

নোয়াখালীতে এক শিশুকে ধর্ষণ আরেক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নোয়াখালী-

নোয়াখালীর সেনবাগে পৃথক পৃথক স্থানে একটি শিশুকে (১১) ধর্ষণ ও আরেক শিশুকে (১১) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর এক যুবকের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নোয়াখালীল সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত, নুরুল আমিন বাবু (৩২) উপজেলার বীজবাগ ইউনিয়নের মধ্য বীজবাগ গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির করিম উল্যার ছেলে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত আসামিকে নিজ বসত বাড়ি থেকে আটক করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্কুল ছাত্রী (১১) সকাল ৮টার দিকে মক্তব্য থেকে আরবী পড়া শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাড়ির পাশের নুরুল আমিনের সাথে রাস্তায় তার দেখা হয়। এ সময় নুরুল আমিন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে তুলে নিয়ে নিজ বসত ঘরে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী স্কুলছাত্রী একপর্যায়ে শৌর চিৎকার করে দৌঁড়ে পালিয়ে গিয়ে তার মাকে বিষয়টি খুলে বলে।

অপরদিকে, গতকাল সোমবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১নং ছাতারাপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের (১১) বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একই বাড়ির ওমর ফারুক (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সে ছাতারাপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত তবারক আলীর ছেলে এবং পেশায় একজন অটো চালক।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং ধর্ষক ওমর ফারুককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একই দিন রাতে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আসামি বাবুকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আবদুল বাতেন মৃধা জানান, আরেক শিশু ধর্ষণের ঘটনায় অটো চালক ফারুককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD