শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক।।
জেলার মিঠাপুকুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।

রোববার (১৮ জুলাই) সকালে উপজেলার রংপুর-ঢাকাl মহাসড়কের বলদিপুকুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে বলদিপুকুর কোল্ড স্টোরেজের কাছে রংপুর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।

তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD