বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
২০২২ সালের মধ্যে শেষ হবে ডাবল লাইনের কাজ কসবায় : রেলমন্ত্রী

২০২২ সালের মধ্যে শেষ হবে ডাবল লাইনের কাজ কসবায় : রেলমন্ত্রী

কসবা প্রতিনিধি।।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী ২০২২ সালের মধ্যে ডাবল রেললাইন কাজ শেষ হবে। নির্ধারিত সময়ের আগে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনার কারণে থমকে যায় কাজের গতি।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্মাণাধীন রেললাইনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রীরা যাতে চলাচল করতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। পাশাপাশি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি কসবা স্টেশনে মহানগর প্রভাতী থামার বিষয়ে আশ্বাস দেন।

পরিদর্শনকালে রেলওয়ে পূর্বাঞ্চলীয় পরিচালক (চট্টগ্রাম) সর্দার শাহাদাত হোসেন, রেলওয়ে এডিজি-আই ধীরেন্দ্রনাথ মজুমদার, প্রজেক্ট চিফ আমিরুল ইসলাম, তমা গ্রুপের পরিচালক আবুল কাসেম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD